মৃত্যুর গুজবে আবুল হায়াত বললেন, ‘আমি একদম ঠিক আছি’
নাট্যজন ও অভিনেতা আবুল হায়াতের মৃত্যুর গুজবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি। হঠাৎ করে বিভিন্ন পোস্ট ও ভিডিওতে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েন দেশ-বিদেশে থাকা তার আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই তাকে ফোন করে খোঁজ নিয়েছেন, কেউ কেউ আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেছেন।
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১৩:৪০